Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল সহ গ্রেফতার দুই

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ৭৯)

মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ দুই জনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২), ট্রাক ড্রাইভার পাবনার ভেড়া উপজেলার জগনাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে সবুজ ( ৪০)।

বুধবার রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মিনি ট্রাক ভর্তি জাল আটক করা হয়। এতে আনুমানিক ৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল রয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুল ইসলাম হারুন জানান,  রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান পরিচালনায় ছিলেন, এস আই নাজমূস সাকী এএস আই ইমদাদুল হক  ও সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে মোহনগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে  আসামীদের কোর্টে প্রেরণ করা হবে। অভিযান অভ্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝