Dhaka, Sunday | 4 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 4 October 2026 | English
শিরোনাম:

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম  (ভিজিটর : ১৫)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টে ৬৪বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ দুই কারবারীকে আটক করেছেন।

বিজিবি সুত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল ঝিমংখালী সীমান্তের জিয়া খাল নামক স্থান দিয়ে ২টি পিটলা নিয়ে সন্দেহজনক ২জন ব্যক্তি দেশের অভ্যন্তরে প্রবেশকালে তাদের তল্লাশী চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেন।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) ও মো. আব্দু রহিমের ছেলে মো. মামুন (২১)।

৬৪ বিজিবি'র অধিনায়ক লে: কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন- আটককৃত কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝