Dhaka, Sunday | 4 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 4 October 2026 | English
শিরোনাম:

নরসিংদীতে সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ৩৪)

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত পা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।

পুলিশ জানায়, সকালে মন্দিরের পাশে কাজ করা অবস্থারত কিছু ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত,পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য মরদেহটি এই নির্জন স্থানে ফেলে যায়। নিহতের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝