Dhaka, Sunday | 4 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 4 October 2026 | English
শিরোনাম:

শেরপুরে ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম  (ভিজিটর : ৩৮)

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কবির হোসেন পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোর্শেদ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর হলদীগ্রাম বিওপির টহলরত সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সমশ্চুড়া কোচপাড়া এলাকা থেকে কবির হোসেনকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল মদসহ আটক করা হয়।

জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। পরে আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝