Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৩ পিএম  (ভিজিটর : ৩২৫)

শহরের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ড্রাইভারদের লাইসেন্স প্রদান ও পরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসনের সঙ্গে ১২টি ওয়ার্ডের বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় নগরের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। বর্জ্য অপসারণের দুর্বলতা, নির্দিষ্ট স্থানে ময়লার ভাগাড় ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব পায়। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সভায় পৌর প্রশাসক শরিফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় পৌরসভার বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন-১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল আহমেদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুর রউফ ভূইয়া শানু ও সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. জারু মিয়া ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুজার আনসারী, ৫ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি খায়ের মিয়া ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান পুষ্প, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফেরদৌস মিয়া ও সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন হেলাল এবং ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝