Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত চত্বরে প্রতিবাদ সভা

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম  (ভিজিটর : ৭)

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের ওপর হামলা মামলার এজাহারভুক্ত দুই আসামির কয়েক ঘন্টার মধ্যেই জামিনের প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন কুষ্টিয়ার সাংবাদিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করেন তারা।

কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আদালতে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গেট ঠেলে আদালত চত্বরে ঢুকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এ কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, আবু মনি জুবায়েদ রিপনসহ অন্যরা।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

এরআগে শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ সহ তার লোকজন।

এ ঘটনায় ওইদিনই থানায় ১১জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। এমামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। পরে রাতে দুজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরে কয়েক ঘন্টার ব্যবধানে জামিন দেন আদালত।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝