Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
শিরোনাম:

মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিটর : ২৪)

ভারতের বিভিন্ন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই সংবাদসংস্থা পিটিআইকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোবাইল ফোনে কথা বলে মোদিকে এই 'ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের' জন্য অভিনন্দন জানিয়েছেন।

দেসাই আরও জানান, গত মাসে দুই নেতার মধ্যে ফোনালাপে ট্রাম্প মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, 'ভারত ভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছে।'

সোমবার (৪ মে) অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে। এর মধ্য দিয়ে টানা প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনের অবসান ঘটছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝