Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

ডোমারে দোকানের সামনে পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৩৯ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:৪০ পিএম  (ভিজিটর : ৩৬৭)

নীলফামারীর ডোমারে একটি মুদি দোকানের সামনে থেকে মো. রবিউল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাটের আঞ্জয়ারা বেগমের আরাফাত ষ্টোরের (মুদির দোকান) সামনে থেকে রবিউল ইসলামের মরদেহটি উদ্ধার করা হয়। রবিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া সরকার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহত রবিউলের ২য় স্ত্রী সাজেদা বেগম বলেন, রাত দশটার দিকে সে বাড়ীতে আসে ও রাত একটার পরে বাড়ী থেকে পুরান বাড়ীর উদ্দেশ্য বের হয়ে যায় সে। বের হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে তাকে ফোন দিলে সে বলে তার বুকে খুব ব্যাথা হচ্ছে পরে ফোন দিবো বলে ফোন কেটে দেয়। ভোরে মানুষের মুখে জানতে পেরে ঘটনাস্থলে গেলে তার মরদেহ পরে থাকা দেখতে পাই।

মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান, খবর পেয়ে যুবকের মরদেহটি উদ্ধার করি। মরদেহে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি।

ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানিয়েছেন। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝