বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত সংগঠন জিয়া মঞ্চের খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে এ টিম ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশে এই টিম গঠন করা হয়।
টিমে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চনকে টিম প্রধান করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ শামীম হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদুর রহমান এবং সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার চুন্নু।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এফপি/এমআই