Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

অজয় দেবসহ অভিযুক্তদের গ্রেফতার চাই-সরাইলে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১১ পিএম  (ভিজিটর : ৮৫৯)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজয় দেবসহ অভিযুক্ত বিনোভূষণ দেব ও সুমন দেব গংদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার চুন্টা বাজারে “চুন্টা সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চুন্টা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত অজিত দেবের ছেলে অজয় দেব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ সময় তারা অজয় দেবের সঙ্গে বিনোভূষণ দেব ও সুমন দেবের সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন।

বক্তাদের দাবি, গত ৩ মে ২০২৬ তারিখে অজয় দেব তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে মকরম বাড়ির মোহাম্মদ আনোয়ার হোসেনসহ এলাকার প্রবীণ ব্যক্তি হাজী লস্কর, রইস মিয়া ও আওলাদ হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, শাহেদ আলী, মোঃ ইদু মিয়া, রমিজ উদ্দিন, আলাল উদ্দিন, রাহিম ও মুছা মিয়া। বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝