Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণে ৪৮ঘন্টার আল্টিমেটাম ছাত্রদলের

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ১৭৩)

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য (ভিসি)কে অপসারণের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের ছাত্রদল শাখা। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যলয় কমিটির আহবায়ক নাছির উদ্দিন অর্ণব। এসময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধ্যান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়েতি করণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।

তারা আরও অভিযোগ করেন, এই ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানী উত্তোলণ, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে।

তাছাড়াও এই ভিসি ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদের বেদীতে ছাত্রদলের দেয়া ফুল বেদী থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্ত সেই তিনিই বিকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরণের আয়েজনে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
 
তারা আরো বলেন মূলতো তিনি এই বিশ্ববিদ্যালকে শিবিরের ঘাঁটি হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা এমন দল কানা ভিসিকে চাইনা। তাই এই আলটিমেটাম। নির্দিষ্টি সময়ের মধ্যে দাবি মানা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেয়া হবে।

সংবাদ সম্মেলন শেষে ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয় নেতা কর্মীরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝