Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম  (ভিজিটর : ৩৪)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টঙ্গীর ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- ট ২২-৩১৮০) আটক করেছে পুলিশ।

নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুল ছুটির পর বাসার ফিরছিলো শিশু রাব্বি। এসময় নতুন বাজার এলাকায় একটি কার্ভাড ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝