প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) ও তাঁর স্বামী মো. সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইদেলকাঠি গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ শিল্পী বেগম ও তাঁর স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের দাবি, শিল্পী বেগমের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নেছারাবাদ ও আশপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করা হতো বলেও অভিযোগ রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিল্পী বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ৩০ পিস ইয়াবাসহ তাঁকে ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।