Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাথরের আঘাতে মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোজাম্মেল (৩০), আশরাফুল (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল কেরানীরটেক মাদক বস্তি থেকে রাহুল নামের পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে তাঁকে ছিনিয়ে নেয়। এতে কনস্টেবল মাসুদ আহত হন। রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রাহুলসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝