Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ৫)
ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি

ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি

সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালীতে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—বাটকেখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (৯) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝