Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ৬)
 নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদ যেন ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। এমনকি সন্তানদের বুকে গুলি চালানো হয়েছে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কোথাও ফ্যাসিবাদের উত্থান বা কোনো ধরনের তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিক প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে তাঁকে সরাসরি অবহিত করার আহ্বান জানান তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমি কোনোভাবেই লালপুরে ফ্যাসিবাদের কোনো পদচিহ্ন দেখতে চাই না।’ এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝