প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিটর : ২৪)
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জিয়াদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ক্যাম্পের জি-৪ সাব-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কমিউনিটি সূত্র জানায়, দুর্ঘটনার প্রায় ১৫ মিনিট পর বিকেল সোয়া ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত জিয়াদ ওই ব্লকের বাসিন্দা লতিফ খানের ছেলে। সংশ্লিষ্ট এলাকার মাঝি আজিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হলেও গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। বিস্তারিত তথ্য জেনে পরে জানাতে পারবেন।