Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
শিরোনাম:

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৪৯ পিএম  (ভিজিটর : ১৯৬)

সিলেটের ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ করেন।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসানের সভাপতিত্বে এবং এমটি ইপিআই নিউটন ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, ডাক্তার সাকিব আব্দুলাহ, মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল ও আনোয়ার হোসেন আনা।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়, যার মধ্যে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উল্লেখযোগ্য। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝