পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের একতলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১ টায় উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য ক্লাসমুখি করতে হবে। লেখাপড়া না করলে সোনার ছেলে মেয়ে তৈরি হবে না। লেখাপড়া জানতে হবে। বর্তমান যুগে কম্পিটিশনে টিকতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার সন্তানের খোঁজ-খবর রাখতে হবে। মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে হবে। বাড়িতে লেখাপড়ার পরিবেশ ও স্কুলের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের নামি-দামি স্কুলের মত গ্রুপ করা যেতে পারে। যেমন প্রতি বিশ জন স্টুডেন্টের জন্য একজন টিচার দিয়ে গ্রুপ তৈরি করতে হবে। ওই টিচারের দায়িত্ব হচ্ছে তার গ্রুপের কোন শিক্ষার্থী স্কুলে আসেনি, কেন আসনি তা জানা এবং কোন স্টুডেন্ট যদি লেখাপড়ায় একটু দূর্বল হয় তাহলে তাকে প্রয়োজন মত দিক নির্দেশনা দেয়া।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, রংবাজদের দরকার নাই। দরকার মানুষের। কারণ মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল কবির, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিএনপি নেতা কামরুজ্জামান শহীদ মাতুব্বর, অ্যাডভোকেট আবুল হোসেন, ফজলুল হক, যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।
এফপি/জেএস