Dhaka, Saturday | 31 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 October 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় এইচএসসি ও সমমানে ফল বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছেন ২৪ পরীক্ষার্থী

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম  (ভিজিটর : ৬৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৪ জন। এর মধ্যে কাউনিয়া কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।

পরীক্ষায় ধারাবাহিকভাবে ফল বিপর্যয়ের কারণে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদাসীনতা, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা, মোবাইল ফোন ও বিনোদনে আসক্তি এবং অভিভাবকদের অবহেলাসহ নানা কারণে শিক্ষার মানের অবনতি ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। আলিম পরীক্ষায় ১৭২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১০৩ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। এছাড়া কারিগরি শাখায় ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, এবার উপজেলার আটটি কলেজে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৪৯ দশমিক ৪৭ শতাংশ। আটটি মাদ্রাসায় আলিম পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৮৮ শতাংশ এবং তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৫৭ দশমিক ৯৪ শতাংশ। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝