Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

মান্দায় ‘নতুন কুঁড়ি-২০২৬’ ক্রীড়া প্রতিযোগিতার বাছাই কমিটি গঠন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি-২০২৬’ ক্রীড়া প্রতিযোগিতার বাছাই কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সতীহাটে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আব্দুর রশিদ, আনজীর রহমান, মোসাদ্দেক হোসেন, কাজী মোজাম্মেল হক, বেলাল হোসেন, দ্বিজেন্দ্রনাথ, দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, এস এম ঝরনা পারভীন, জান্নাতুল ফেরদৌস, সাঈদ হাসান ও আব্দুল আলিমকে সদস্য করা হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, কাঞ্চন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার, সহকারী শিক্ষক আজাহার আলী, বিমান কুমার ও বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি-২০২৬’ ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ থাকবে। ইভেন্টগুলো হলো—অ্যাথলেটিকস, কাবাডি, ক্রিকেট, টেবিল টেনিস, দাবা, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, মার্শাল আর্ট ও সাঁতার।

প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা অংশ নিতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। গঠিত কমিটি প্রতিযোগিতার বাছাই কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝