Dhaka, Saturday | 31 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 October 2026 | English
শিরোনাম:

কটিয়াদীর জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রফিকুল আলম

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ২:০৬ পিএম  (ভিজিটর : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিক।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের কাছ থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। রফিকুল আলম রফিক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল ও জসীম উদ্দিন মেনু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও মোহাম্মদ আলীসহ জালালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপ্রত্যাশী রফিকুল আলম রফিক বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছি। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় পুনরায় নির্বাচিত হতে পারলে অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি জালালপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

এ সময় তিনি জালালপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝