গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আজ কুষ্টিয়ায় লংমার্চ ও সমাবেশ করবে ১১দলীয় ঐক্য জোট।
শনিবার (৩১ অক্টোবর) রাতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে ১১দলীয় ঐক্য জোটের সমাপনী সমাবেশ ও পথসভা।
এতে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ। লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে পোস্টার, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের মাধ্যমে প্রচার চালিয়েছে জোটটি। এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক জানিয়েছে, এ লংমার্চের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। আশা করছি লংমার্চে লক্ষাধিক মানুষের সমাগম হবে। লংমার্চ সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
এফপি/অ