Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

মোংলায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:১৭ এএম  (ভিজিটর : ১৯৪)

মোংলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকসহ মেরী বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করে মোংলা থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,০০০ (চার হাজার) টাকা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থানার এসআই (নিঃ) মোঃ ইমামুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মেরী বেগম মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডের তাজমহল রোড (মুরগী বাজার) এলাকার মিজান হাওলাদারের স্ত্রী।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে মেরী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত চলমান থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝