Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
শিরোনাম:

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে নরওয়ের একাধিক ফুটবলার

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৩০ এএম  (ভিজিটর : ১৮)

আগামী শনিবার (১১ জুলাই) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে কোচ স্টালে সোলবাক্সেন নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোলবাক্কেন বলেন দলীয় শিবিরে অসুস্থতা ছড়িয়েছে। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদী।

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আগে আক্রান্তদের মধ্যে ছিলেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি নরওয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন অসুস্থ হয়ে পড়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর জয়ী ম্যাচে মাঠে নামতে পারেননি।

তবে সোলবাক্কেন দলের সামগ্রিক অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেন, আমাদের কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ বোধ করছে না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি গুরুতর নয়। সামান্য কাশি আর কিছুটা গলা ভাঙার সমস্যা ঘুরে বেড়াচ্ছে। এয়ার কন্ডিশনিং, বিমান ভ্রমণ, ড্রেসিংরুম- এসব তো আছেই। আমরা ৫০ জনেরও বেশি মানুষের একটি দল। তাই সামান্য অসুস্থতা না থাকলে সেটাই বরং অস্বাভাবিক হতো।

বিশ্বকাপ জ্বরে এখন মেতে উঠেছে পুরো নরওয়ে। অধিকাংশ বিশেষজ্ঞের ধারনার চেয়েও ভালো খেলেছে দলটি। টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ব্রাজিলকে বিদায় করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন আর্লিং হালান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝