Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

জলাবদ্ধতা ঠেকাতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করার উদ্যোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:১০ এএম  (ভিজিটর : ২৩)

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বর্ষা মৌসুমে বারবার জলাবদ্ধতায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্থায়ী সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় যাতে রেললাইন পানির নিচে তলিয়ে না যায় এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন থাকে, সে লক্ষ্যেই রেললাইন উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বর্ষাকালীন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

তিনি জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন ডুবে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

আগাম টিকিট কাটা যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন বলেও জানান তিনি।

রেলওয়ের কর্মকর্তারা আশা করছেন, রেললাইন উঁচু করার প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভারী বৃষ্টির সময়ও এ রুটে ট্রেন চলাচল সচল রাখা সম্ভব হবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝