তেহরানের পশ্চিমে একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো ৩৬ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে।
বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগ বলেছে, ভবনটির বাইরের আবরণ দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছিল। এর ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মিজানসহ ইরানের গণমাধ্যমগুলো ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী ওঠার ভিডিও দেখিয়েছে। রয়টার্স ওই এলাকার আর্কাইভ ও স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলে যাওয়া ভবন, বিদ্যুতের খুঁটি, গাছপালা এবং রাস্তার জটলা দেখে অবস্থানটি যাচাই করতে সক্ষম হয়েছে। সোমবার দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে, এমন সময়ের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এফপি/অ