গাজীপুরের জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন গাছা থানার ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকায় মোতালিব হোসেনের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ গত ৪ মে বিশেষ অভিযানে বিচ্ছিন্ন করা হয়।
পরবর্তীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কিলিংকৃত রাইজারটি পুনঃনির্মাণ করে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানকালে স্থানীয় লোকজন মোঃ ইকবাল হোসেন (৪৫), জাতীয় পরিচয়পত্র নং-৭৩২১০৯১২৮৭’কে আটক করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ফোনে অবহিত করে।
খবর পেয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে। পরে আসামী মোঃ ইকবাল হোসেনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং তিতাস গ্যাসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
এফপি/অ