Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

সরাইল সরকারি কলেজ মোড়ে যাত্রীছাউনি অকার্যকর

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ২৯৯)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সরকারি কলেজ ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মোড়ে নির্মিত যাত্রীছাউনিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

রোদ ও বৃষ্টি থেকে যাত্রীদের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হলেও বাস্তবে এটি শিক্ষার্থীদের কোনো উপকারে আসছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত যে স্থানে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করে, সেই স্থান থেকে প্রায় ১০০ মিটার উত্তরে এই যাত্রীছাউনিটি নির্মাণ করা হয়েছে। ফলে প্রয়োজনের সময় শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারছে না। এতে করে প্রতিদিন রোদ-বৃষ্টির মধ্যেই অপেক্ষা করতে হচ্ছে তাদের।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাউনিটি এমন জায়গায় নির্মাণ করা হয়েছে যেখানে সাধারণত কেউ অবস্থান করে না। ফলে এটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জনসাধারণের প্রয়োজন বিবেচনা না করে কেন লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এ ধরনের অবকাঠামো নির্মাণ করা হলো।

এলাকাবাসীর দাবি, দ্রুত যাত্রীছাউনিটির স্থান পরিবর্তন করে শিক্ষার্থীদের সুবিধাজনক স্থানে স্থাপন করা হোক অথবা নতুন করে উপযুক্ত স্থানে একটি যাত্রীছাউনি নির্মাণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় জনগণের মতামত নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝