Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

আবারও আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২৫ পিএম  (ভিজিটর : ৫৪)

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর শহরের রোনালস রোডস্থ বাসভবনের সামনের বেড়া আবারও ভাঙচুর করা হয়েছে। 

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা তৃতীয় দফায় বাড়ির সামনে স্থাপিত টিনের বেড়া অপসারণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা গিয়ে প্রথমে ভাঙা দেয়ালের ওপরে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। পরে লোহার গেট গ্র্যান্ডিং মেশিন দিয়ে কেটে ফেলা হয়। অপসারণ করা টিন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম দফায় আমির হোসেন আমুর বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও গত কয়েক মাস আগে দ্বিতীয় দফায় আবারও দেয়াল ভাঙচুর হয়।

গত বৃহস্পতিবার অজ্ঞাত কয়েক ব্যক্তি বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করেছিল। 

বুধবার আন্দোলনকারীরা সেই বেড়া ভাঙার পাশাপাশি লোহার গেটও কেটে অপসারণ করেন এবং তা স্থানীয়দের মাঝে বিতরণ করেন।

ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আন্দোলনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ ধারাবাহিক ভাঙচুরে উদ্বেগ প্রকাশ করেছেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝