Dhaka, Thursday | 7 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 7 May 2026 | English
হাওরে ধানে পচনের গন্ধ, পানির নিচে কৃষকের হাজার কোটি টাকার স্বপ্ন
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’
শিরোনাম:

অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিটর : ২৩)

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন।

মামলার অপর দুই আসামি হলেন- আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেনের। এরমধ্যে মোশাররফ হোসেন আজ আদালতে হাজির ছিলেন।

আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এই মামলায় আমরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেছিলাম। কিন্তু কোর্ট সময়ের আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়না জারির আদেশ দেন। এছাড়া বিচারক আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন।

অভিযোগে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝