Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোল এর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ৬২)

মাগুরা জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল তার বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জেলা যুবদল সভাপতি বলেন, কিছু নাম সর্বস্য পত্রিকা ও হলুদ সাংবাদিক আমার ও যুবদলকে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ মাধ্যম ও ফেসবুকে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই, আমি এবং আমার দলের কারো নামে কেউ কোন দূর্নীতি দেখাতে পারবেনা যা আমরা উপর পর্যায়ের নেতৃবৃন্দকে জানিয়েছি। বিরোধী দলের সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত হয়েছে। ৭৬টি মিথ্যা ও হয়রানি মূলক মামলা নিয়ে চলেছি তারপরও কখনো কোন প্রকার দুর্নীতি, মাদক চাঁদাবাজি, সন্ত্রাস বা চোরাচালানের সাথে আপোষ করিনি।

তিনি এই অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে আইনি আশ্রয় নিয়েছেন। এবং সকল প্রকার আইনি ও জিডি কাগজপত্র তিনি সাংবাদিকদের মাঝে তুলে ধরেন।

এ সময় তার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তি, যুবদল নেতা কুতুব উদ্দিন রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝