“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” স্লোগানকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। র্যালী শেষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি হেমায়েত খান লাভলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।
এফপি/জেএস