Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
শিরোনাম:

কুড়িগ্রামে বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদানে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ২৪৫)

বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কার ও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদান সহ ৫ দফা সংস্কারের দাবিতে কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা নির্বাচন অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম শরীফ, কুড়িগ্রাম সদর উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান সরকার, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম মজনু, ভূরুঙ্গামারী উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব মোঃ মোতালিব খান, রাজারহাট উপজেলা আমজনগণ পার্টির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, রৌমারী উপজেলা আমজনগণ পার্টির সদস্য সচিব মোঃ সাইদুর ইসলাম এবং দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সকল আইনগত শর্ত পূরণ এবং গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এরই প্রতিবাদে আমাদের মানববন্ধন। 

বক্তারা আরও বলেন, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়ে যায় এবং একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে—সে বিকৃত সিস্টেম জনগণ আর চায় না। নির্বাচন কমিশনকে অবিলম্বে দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আমজনগণ পার্টির নির্বাচন কমিশনের প্রতি ৫ দফা দাবি গুলো হলো-

১. রাজনৈতিক দল নিবন্ধনে নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা।
২. সকল দলের সঙ্গে বৈষম্যহীন আচরণ।
৩. নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিতকরণ। 
৪. রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন। 
৫. দল নিবন্ধন ও অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু।

মানববন্ধনে নেতৃবৃন্দরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝