Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ৪৩)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ভুট্টা ক্ষেতে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহ দেখতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে গ্রাম পুলিশসহ আলমডাঙ্গা থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝