Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ খেয়ে ৬ জনের মৃত্য, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ এএম আপডেট: ১৩.১০.২০২৫ ৩:২৩ পিএম  (ভিজিটর : ১১৪)

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। 

পুলিশের প্রাথমিক ভাবে ৬ মৃত্যু ব্যাক্তিরা নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। অন্যান্য ব্যাক্তিদের পরিচয় ও আরো কেউ মারা গেছে কিনা তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।  

যাদের নাম পাওয়া গেছে তারা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শংকর চন্দ্র মাঝের পাড়া শহীদ মোল্লা (৫০),  শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার লালটু (৩৮), এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মারা যাওয়া ব্যাক্তিরার সবাই পেশায় দিন মজুর ও লেবারের কাজ করতো।

শনিবার (১১ অক্টোবর) থেকে রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব মৃত্যু ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিশাক্ত চোলাই মদ পান করে। এতে করে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে রবিবার (১২ অক্টোবর) সন্ধার পর ৩ জন ব্যাক্তি মদ্যপানে অসুস্থ্য হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসা নিতে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এবং অজ্ঞাত ১ জনের অবস্থা আশংকাজনক।

তিনি আরো জানান, এঘটনার সূত্র ধরে পুলিশ মাঠে কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু ব্যাক্তিদের ৪ জনের দাফন হয়েছে ও দুজনের মরদেহ ময়মাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝