Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম  (ভিজিটর : ২২৭)

কুয়াকাটায়  “টেকসই উন্নয়নে পর্যটন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র বর্নাঢ্য রেলী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

আজ সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গন থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পর্যটন হলিডে হোমসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদীক ও প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। সভায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কুয়াকাটার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জেলা প্রশাসক সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

দিবসটি সফল করতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে রেলী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝