Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ এএম  (ভিজিটর : ২৫৭)

জামালপুরের মাদারগঞ্জে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাওয়াই রোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে মুখে মাক্স পরে হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ।

এসময় পৌর বিএনপির সহ সভাপতি মাজেদ মোল্লা, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, উপজেলা হাওয়াই রোড় ও খরকা বিল উপজেলার বিনোদন স্পট। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটিতে যানবাহন ও দর্শনার্থীদের চাপ থাকার কারণে রাস্তার দুই পাশ দ্রুত অপরিষ্কার হয়ে যায়। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। এ সময় ময়লা-আর্বজনা ড্রেন, রাস্তার পাশে কিংবা খরকা বিলে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।

এফপি/অআ





সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝