Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম  (ভিজিটর : ১৮৬)

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান শেষে তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সার-কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়। বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। মাহমুদুল হাসান বলেন, অভিযানে নকল সার বিক্রি করার অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগেও কামরুল ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রির অভিযোগে একাধিকবার জরিমানা করে সংস্থাটি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝