Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫০ এএম  (ভিজিটর : ১০০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার সদর উপজেলার খাড়াগোদা গ্রামে ছাদ থেকে পড়ে হৃদয় আলী (২২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে তিনি মারাত্নক আহত হন। 

নিহত হৃদয় একই উপজেলার কালুপোল গ্রামের মাঝপাড়ার রায়হান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর একটার দিকে খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের শাটারিংয়ের কাজ করছিলেন হৃদয়। বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরির সময় হৃদয় হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, তার অবস্থা শঙ্কাজনক ছিলো। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে ওয়ার্ডে পাঠানো হয়। তবে, কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।


এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝