Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

অভ্যুত্থানে শহীদ ও বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত নব গঠিত বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম  (ভিজিটর : ১০৩)

দীর্ঘ ৯ বছর পর গঠিত শিবচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা জুলাই অভ্যত্থানে শহীদ, বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও দোয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে উপজেলা বিএনপি। সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে নবগঠিত বিএনপির আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে থাকা বিএনপির প্রয়াত নেতা, জুলাই শহীদ ও উপজেলার প্রথিতযশা ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন। 

জানা গেছে, দীর্ঘ ৯ বছর কমিটিবিহীন থাকার পর গত রোববার(১৪ সেপ্টেম্বর) বিকেলে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটির ঘোষণা করে জেলা বিএনপি। কমিটিতে উপজেলার সাবেক কমিশনার ও বিএনপি নেতা শাহাদাত হোসেন খানকে আহব্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানাকে সদস্য সচিব করা হয়।
 
নব গঠিত শিবচর উপজেলা বিএনপির এই কমিটি কার্যক্রম শুরুর পূর্বে বাহাদুরপুর পীর মঞ্জিল কবরস্থানে হাজী শরিয়তুল্লাহ এর বংশধর, প্রখ্যাত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খালেক মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মুন্সী, জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় আহমেদ শিহাব এর কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।


নব গঠিত কমিটির আহব্বায়ক শাহাদাত হোসেন জানান,'আমরা কার্যক্রম শুরুর পূর্বে জুলাই শহীদ ও বিএনপির প্রয়াতনেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেছি। আমাদের উপর যে দায়িত্ব, তা যেন সঠিক ভাবে পালন করতে পারি। শিবচরে বিএনপিকে শক্তিশালী করতে পারি সেজন্য আপনাদের সকলের নিকট আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি।'


এসময় উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল,মৎসজীবী দল, কৃষকদল, তাঁতীদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝