Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম  (ভিজিটর : ৩৪১)

চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে গুলশান আরা চমন (৫৬) নামে এক বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের হকপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গুলশান আরা চমন হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝