Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম  (ভিজিটর : ২২০)

সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টানা দুইদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম। সেই সঙ্গে শুরু হয়েছে বন্দরে পণ্য খালাসসহ সব কার্যক্রম।

রোববার ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ভারত থেকে আমদানিকৃত সাবুদানা বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি এবং শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম বন্ধ ছিল।

রোববার সকাল থেকে আবার দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দর অভ্যন্তরে কর্মপ্রাণঞ্চলতা ফিরতে শুরু করেছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝