Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবক নিখোঁজ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:১৬ এএম  (ভিজিটর : ১৮৩)

দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইসমাইল হোসেন পৌরশহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ইসমাইল তার দুই বন্ধুকে নিয়ে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে যান। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে যান। পরে ফেরার সময় দুই বন্ধু ফিরে আসলেও ইসমাইল নিখোঁজ হন।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে আমরা দুপুর থেকে নদীতে উদ্ধার কাজ শুরু করেছি। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দিনের আলো থাকা পর্যন্ত আমাদের অভিযান চলবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝