Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ঘোড়াঘাটে প্রজন্মলীগের সভাপতি তৈবুর গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:২১ পিএম  (ভিজিটর : ২৬৬)

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় উপজেলা প্রজন্মলীগের সভাপতি তৈবুর সরকারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৈবুর সরকার উপজেলার বিন্যাগাড়ি গ্রামের মৃত নজরুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলা প্রজন্মলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলায় তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলার অভিযোগে গত বছরের ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তৈবুর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝