Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:১৬ পিএম  (ভিজিটর : ১৪৩)

বান্দরবান পৌর এলাকার ৭নং ওয়ার্ড এর আর্মি পাড়া এলাকায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। আজ ভোর রাতে দুর্বৃত্তরা বিএনপির জিয়া স্মৃতি সংসদ অফিসটি ভাঙচুর করে।

এসময় অফিসের আসবাবপত্র, টিভি, জানালার কাচ ভেঙে ফেলার পাশাপাশি বিভিন্ন জিনিস নষ্ট করে দুবৃত্তরা, তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো তা জানা না গেলেও বিএনপি নেতৃবৃন্দরা এই ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীদের দোষারোপ করছে।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় জনগণ ও বিএনপি নেতৃবৃন্দরা জানান, ভোর তিনটার দিকে একদল দুর্বৃত্ত লাঠি নিয়ে অফিসটিতে হামলা করে।

এদিকে ঘটনার পর জেলা বিএনপির নেতৃবৃন্দ অফিসটি পরিদর্শন করেছেন এবং ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শামীম হোসেন জানান,আওয়ামীলীগের নেতাকর্মীরা অফিসটিতে হামলা করেছে,আর তাদের কঠোর শাস্তি দিতে হবে প্রশাসনকে।

বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝