Dhaka, Tuesday | 19 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 19 May 2026 | English
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
শিরোনাম:

তাড়াশে তিন যৌনকর্মীসহ শ্রমিকলীগ নেতা আটক

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১২:৫০ পিএম  (ভিজিটর : ২৭২)

সিরাজগঞ্জের তাড়াশে তিন নারী যৌন কর্মীসহ শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ( ১৭ জুন মঙ্গলবার) বিকেলে উপজেলার মান্নান নগর বাজারে।

তাড়াশ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাবাসীর অভিযোগ পেয়ে তাড়াশ থানার ওসি তদন্ত রুপু করের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৫০) ও নাটোরের লালপুর উপজেলার জদ্দবগী গ্রামের সম্পা আক্তার (২৩) , নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার লতুবদি গ্রামের সোনিয়া ( ২৩), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মীম আক্তার (১৯) কে আটক করা হয়। সলঙ্গা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা তাড়াশের মান্নান নগর বাজারে বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়ে এনে দেহ ব্যবসা করেছিলেন। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে।

অপরদিকে অভিযুক্ত সম্পা আক্তার উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা যৌন কর্মী নয় নৃত্যশিল্পী । বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে থাকি। মিথ্যা অভিযোগে পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, শ্রমিক লীগ নেতা একজন নারী কারবারি। সে বিভিন্ন এলাকা থেকে মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা করায়। তারা কেউ শিল্পী নয়। এদের অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপু কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদেরকে বর্তমানে তাড়াশ থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝