Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

রাবি লালমনিরহাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ১৬১)

লালমনিরহাটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের হয়ে গেল দিনব্যাপি মিলনমেলা।

বুধবার (১১ জুন)লালমনিরহাট কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই উপলক্ষে লালমনিরহাট জেলার অধিবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি -বেসরকারি নানা প্রতিষ্ঠানে কর্মরত সাবেক রাবিয়ানরা দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়ে স্মৃতিচারণ-আড্ডায় মেতে একদিনের জন্য ফিরে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ফেলে আসা আড্ডা, গল্প, স্মৃতিচারন, পশ্চিমপাড়া, হলের ডাইনিং, প্রথম ভালোবাসার গল্প, টক, ঝাল, মিষ্টি প্রেম, বিরহ, প্রেমহীন মতিহারে কারো কারো কষ্টের স্মৃতি,প্যারিস রোড,সিনেট ভবন,শাবাস বাংলাদেশ চত্বরে ঘোড়াঘুরিসহ অতীত দিনগুলোতে। সাথে ছিলো বর্তমান শিক্ষার্থীদের খুনসুটি, গল্প, সেলফিবাজিসহ নানা তৎপরতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় লালমনিরহাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ ঘিরে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে সকাল ১০টায় পতাকা উত্তোলনের পর শান্তি প্রতীক কবুতর ও বেলুন উড়ানো হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাদ্যযন্ত্রের তালেতালে র‌্যালিটি লালমনিরহাট শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সভামঞ্চে এসে শেষ হয়।এরপর শুরু হয় আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র।

দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাবিয়ান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।রাজশাহী বিশ^বিদ্যালয় লালমনিরহাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক,প্রফেসর ড. আসাদুজ্জামান বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল,বাংলাদেশ জাতীয় যাদুঘর এর সচিব সাদেকুল ইসলাম সৈকত,আরিফ সাবেরী,জাকির হোসেন লাকু,অধ্যক্ষ হাবিবুর রহমান,ব্যারিষ্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল,মেহেদী শাহেদ। লালমনিরহাট কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ যেন একদিনের জন্য পরিণত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাতে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে দিনব্যাপি এ আয়োজনের সমাপ্তি হয়।আলোচনার সভার সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান ভুট্রো ও সনজিন আরা হক তিথী।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝