অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরের বিরামপুরের এ্যাকুয়াথিম পার্কের আটটি ঘর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিছু আলামত জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর পৌরশহরের এ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন এই অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বিরামপুর শহরের এ্যাকুয়াথিম পার্কের কয়েকটি ঘরে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছেন কর্তৃপক্ষ। এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয় এবং সত্যতা পাওয়ায় ৬টি ঘর সিলগালা করা হয়।
পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তানজিনা খাতুন সাংবাদিকদের জানান, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েকদিন ধরে আসছে। আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযানকালে কাউকে উপস্থিত পাওয়া যায়নি, তবে অসামাজিক কার্যকলাপের কিছু আলামত পাওয়া গেছে। এতে আটটি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এফপি/র