Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম  (ভিজিটর : ৯)

কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গত ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন রাত ৮টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝